দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. মাহবুব মোল্লা ওরফে বাবু (৩৮)। তিনি একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ভ-১৪-৮৬৩৮) যোগে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানি থানার সাব-ইন্সপেক্টর সুমন মুন্সী নেতৃত্বাধীন একটি পুলিশ দল অভিযান চালিয়ে ট্রাকসহ বাবুকে আটক করে। পরে ট্রাকের ভেতর লুকিয়ে রাখা ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, আটককৃত মাহবুব মোল্লা ওরফে বাবু পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই