দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে পূর্বধলা উপজেলার দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের লাল মিয়া বাজার এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব মাদকসহ কারবারিদের গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- জেলার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। তল্লাশির সময় একটি পিকআপ ভ্যানে থাকা পুরনো ১০টি কার্টনের ভেতর থেকে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আর এ লক্ষেই নিয়মিত অভিযান চলমান রয়েছে।
আরএ