দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রবিন (১৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব মোল্লা উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে এবং রমজানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত রবিন একই গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলে করে রাকিব ও রবিন কালকিনির দিকে যাচ্ছিল। পথিমধ্যে শিকারমঙ্গল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘সার্বিক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রবিনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
নিহতের চাচা আলাউল মোল্লা বলেন, ছোট সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। কালকিনি–সাহেবরামপুর সড়কে বাস চলাচল বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই