দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (২২ নভেম্বর) তাকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইস্রাফিল হাওলাদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে ইস্রাফিল হাওলাদার আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকলেও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতেন।
কে