দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৎস্য বিভাগের সনদ সংক্রান্ত জটিলতা নিরসনের পর একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও ভারতে মাছ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুর থেকে রপ্তানিকারকরা ফের মাছ পাঠানো শুরু করেছেন।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জানান, মৎস্য বিভাগের সনদ অনলাইন হওয়ায় আজ থেকে ফের রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। দুপুরের পর থেকে ১৩টি ট্রাকে করে রুই, কাতল, পাঙ্গাস, পাবদাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মোট ৬০ টন হিমায়িত মাছ ভারতে রপ্তানি করা হয়। যার বাজারমূল্য প্রায় দেড় লাখ মার্কিন ডলার।
আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, অনলাইন সার্টিফিকেট কার্যক্রম শুরুর বিষয়ে তারা আগে অবগত ছিলেন না। বৃহস্পতিবার অনলাইনে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজনীয় কোড পেয়ে যাওয়ার পরই রপ্তানিকারকদের অনলাইন সনদ প্রদান শুরু করা হয়।
এর আগে ম্যানুয়ালি সনদ দিয়ে মাছ রপ্তানি চললেও গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মৎস্য বিভাগকে অনলাইন সনদ বাধ্যতামূলক করার নির্দেশ দেয়। তবে মৎস্য অধিদপ্তর দ্রুত অনলাইন প্রক্রিয়ায় যুক্ত না হওয়ায় বৃহস্পতিবার থেকে রপ্তানিকারকরা বিল অব এন্ট্রি করতে পারেননি। ফলে স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সবশেষে অনলাইন সনদ ব্যবস্থা চালু হওয়ায় স্থলবন্দরের মাছ রপ্তানি ফের স্বাভাবিক হয়েছে।
জে আই