দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জের মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক সম্রাজ্ঞী শাহনাজ বেগম প্রকাশ শাহানাকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১০ বছরের সাজা পরোয়ানা ছাড়াও আরও আটটি মাদকের মামলা চলমান আছে।
গ্রেপ্তার শাহনাজ বেগম শাহানা বেগমগঞ্জের আলীপুর গ্রামের ইমাম হোসেন বাহারের স্ত্রী। তিনি বর্তমানে চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের কলেজ রোডের সাজিয়া ভিলার তৃতীয় তলায় ভাড়া থাকেন।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদককারবারি পলাতক শাহনাজ বেগম শাহানাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকের মামলায় ১০ বছরের সাজা ঘোষণাসহ আরও আটটি মামলা চলমান আছে। তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, গ্রেপ্তার শাহনাজ বেগম শাহানাকে সাজা পরোয়ানাসহ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
/অ