দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিন সরদার (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) শাহিনকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে পৌরসভার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন সরদার পৌরসভার ফেরিঘাট এলাকার আনিচ সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চলতি বছরের জুলাই মাসে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতেই নলছিটি থানার এএসআই নাজমুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নলছিটি থানার ওসি আব্দুস ছালাম জানান, সাজাপ্রাপ্ত আসামি শাহিন সরদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১৬টি মামলা আছে।
আরএ