দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এলজিইডির পিইডিপি-৪ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে দেশটিভিতে সংবাদ প্রচারের পর দ্রুত অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুর আলম প্রকল্পের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করেন এবং কাজের অনিয়মের সন্ধান পান।
এর আগে গত ১৪ নভেম্বর দেশটিভিতে ‘টাঙ্গাইল শিক্ষা অবকাঠামো নির্মাণের নামে চলছে অনিয়ম ও অগ্রিম বিলের কারবার’ শিরোনামে একটি প্রামাণিক প্রতিবেদন সম্প্রচারিত হয়, যা অনুসরণে দুদকের এই অভিযান পরিচালিত হয়।
জেলা দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুর আলম বলেন, ‘দেশটিভির সংবাদ প্রচারের পর প্রকল্পের কাজগুলোতে অনুসন্ধান চালানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের কাজে অসংগতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং বিস্তারিত তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।’
/অ