দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ছিলারচর ও ধুরাইলসহ কয়েকটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সদর উপজেলার ছিলারচর এলাকার বড় একটি সেতুর ওপরে ১৫ থেকে ১৭ জন ব্যক্তি মশাল হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় একটি ব্যানার হাতে নিয়েও তাদের হাটতে দেখা যায়।
মশাল মিছিলের ২ মিনিট ১২ সেকেন্ডে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, সেতুর ওপর দিয়ে সরকারবিরোধী ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়ে তারা স্লোগান দিতে সেতুটি পারাপার হচ্ছিল। এ সময় বিক্ষোভকারীদের মুখে মাস্ক, মাথায় শীতের টুপি ও চাদর পড়া ছিল। এর কিছুক্ষণ পর রাত ১টার দিকে সদর উপজেলার ধুরাইল ও মস্তফাপুরসহ কয়েকটি এলাকার গ্রামীণ সড়কে আলাদা আরও চারটি মাশাল মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারাও মুখেও মাস্ক, হেলমেট, শীতের টুপি ও চাদর পড়ে ছিলেন। আলাদা এই চারটি মিছিলেও ১০ থেকে ১২ জন ব্যক্তি হাতে মশাল নিয়ে স্লোগান দিয়ে হাটতে দেখা গেছে। এসব ঝটিকা মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিভিন্ন মিডিয়াতে বিষয়টি দেখেছি। মূলত শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন মশাল মিছিল করে প্রতিবাদ করছে বলে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি। এসব ঘটনা আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। যা ইতোমধ্যে আমরা যাচাই বাছাই শুরু করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ