দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হযয়েছেন ১২ জন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে শিবচর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম কাজীকান্দি গ্রামে হঠাৎ একটি পাগলা কুকুর দেখা দেয়। এ সময় কুকুরটি শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কামড়ায়। পরে গুরুতর আহত কমপক্ষে ৭ জনকে শিবচর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি ৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক প্রতিরোধের টিকা দেওয়া হয়েছে।
যে আই