দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচীতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদিন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল। সহিংসতা এড়াতে সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব টহল দেয়। জেলা কারাগারেও বাড়ানো হয় নিরাপত্তা।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই খোলা ছিল। দোকানপাটও খোলা থাকলেও অন্য দিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।
সকাল পৌনে ৮টার দিকে তিলছড়া বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে প্রায় ২০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা-কর্মীরা। পুলিশ পৌঁছানোর আগেই তারা সটকে পড়ে।
একইভাবে সকালে সদর উপজেলার ডুমদিয়া এলাকাতেও ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে কয়েকজন মহাসড়কে যানবাহন আটকে দেওয়ার চেষ্টা করে। তবে সেখানেও তারা বেশিক্ষণ থাকতে পারেনি।
বিকেল ৩টার দিকে একই স্থানে আবারো আগুন জ্বেলে ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। ঘটনাগুলোর ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, ‘কয়েকজন রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি বুঝে তারা পালিয়ে যায়। তারা অবরোধ কর্মসূচী সফল করতে পারেনি।’
এ বিষয়ে মন্তব্য করতে চাননি পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এমএস/