দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উদ্ধারকাজে থাকা সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহত হয়েছে।
জে আই