দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর সদর উপজেলার কাজীরহাট ব্রিজে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গাড়ির সামনে জেলা যুবদলের সাবেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নেতাকর্মীরা কাফনের কাপড় পরে অবস্থান নেন।
রোববার (১৬ নভেম্বর) সাড়ে ১০টায় এই আন্দোলন অনুষ্ঠিত হয়। জানা যায়, রুহুল কবির রিজভী সকালে পটুয়াখালীয়ে একটি অসহায় পরিবারকে মানবিক সহায়তা দিতে আসেন। পথে কাজীরহাট ব্রিজ এলাকায় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জেলা যুবদলের নেতাকর্মীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, রিমু ভাই না হলে দলের দুঃসময়ে পটুয়াখালীতে বিএনপির কোনো মিছিল হতো না। তিনি দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। তার নেতৃত্বে আমরা সভা সমাবেশ করেছি। তার মতো একজন ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।
অপরদিকে, যুবদল নেতা সগির হোসাইন বলেন, রিমু ভাইয়ের মতো একজন নেতাকে দল থেকে দূরে রাখা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় যুবদল তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করবে।
এসময় রুহুল কবির রিজভী বলেন, আমি বর্তমানে একটি মানবিক কাজে এসেছি, রাজনৈতিক কোনো কাজে নয়। এ বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনাকে কেন্দ্র করে মো. রিমানুল ইসলাম রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়।
জে আই