দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরহাটের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।
আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এমএস/