দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ আমাদের এক দফা এক দাবি, ভোটারবিহীন স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ। যেকোনো মূল্যে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে। এসব কথা বলেছেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
মঙ্গলবার (১৮ জুলাই) ফরিদপুরে বিএনপির পদযাত্রা শেষে দুপুরের দিকে জেলা পরিষদের মালিকানাধীন স্বর্ণকমল মার্কেটের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে পথসভা অনুষ্ঠিত হয়।
শামা ওবায়েদ বলেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে আপনারা দেখেছেন এক হিরো আলমের ভয়ে আওয়ামী লীগ সরকার অস্থির। তাদের পায়ের নিচে মাটি নেই।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সময় আমাদের হাতে বেশি নেই। এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত ঘরে ফিরে যাব না। আমাদের দফা এক, শেখ হাসিনার পদত্যাগ।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম। আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক ওরফে শাহজাদা মিয়া।