দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে শরীয়তপুরে জাকের পার্টির এক সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে পৌরসভা অডিটোরিয়ামের সামনে শরীয়তপুর পৌরসভা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর থানা জাকের পার্টির সভাপতি মজিবর বেপারী। সঞ্চালনা করেন জাকের পার্টি যুবফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম আব্দুর রব।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের সাংগঠনিক সম্পাদক বাদল কাজী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক কামাল ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন শিকদার, জেলা যুবফ্রন্টের সভাপতি দেলোয়ার হোসেন সরদার, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আজিজুল হক শিকদার, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আব্দুস সামাদ বেপারী এবং ছাত্রফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবউজ্জামান সাগর।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সহিংসতা বা অস্থিরতার পরিবর্তে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবই হতে পারে দেশের অগ্রগতির পথ।
এমএস/