দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট জাকের পার্টির নির্বাচনী জনসভা মঞ্চে জুতা পায়ে বক্তব্য দিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার এসএম মোজাম্মেল হোসেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভা ও র্যালির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চ তৈরি করে জেলা জাকের পার্টির নির্বাচনী জনসভা চলছিল। জয়পুরহাট জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ফৌজদারের সভাপতিত্বে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য দেন জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদী, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল হোসেন, জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি গোলাম রসুল প্রমুখ।
এসময় সভাস্থলে বক্তব্য দেওয়ার সময় জেলা সাধারণ সম্পাদক ডাক্তার এস এম মোজাম্মেল হোসেন জুতা পায়ে বক্তব্য দেন। সভাস্থলে শুরু থেকে আসরের আজান দেওয়া পর্যন্ত তিনি জুতা পরেই মঞ্চে বসে থাকেন। এসময় আরও কয়েকজন নেতাকর্মীকে মঞ্চের মধ্যে জুতা পরে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার এস এম মোজাম্মেলের কাছে বক্তব্য চাইলে তিনি বলেন, ‘ভুল হয়েছে সরি।’
পরে জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলাম কাছে জুতা পরে মঞ্চে ওঠে বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি ভুলবশত জুতা পরে মঞ্চে বক্তব্য দিয়েছেন। মঞ্চে কেউ যাতে জুতা পরে না ওঠে এজন্য সবাইকে সতর্ক করে বলা হয়েছে।
আরএ