দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৌশলে এক নারী ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় মো. আশরাফুল ইসলাম (২৮)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চক গোবিন্দপুর গ্রামের মো. রহমত আলীর ছেলে।
সোমবার দুপুরে র্যাব-৫, সিপিসি-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশরাফুল দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। ছয় মাস আগে ফেসবুকে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ভিকটিমের স্বামী প্রবাসে থাকায় বিকাশে প্রেরিত অর্থের তথ্য জেনে আশরাফুল সম্পর্ক ঘনিষ্ঠ করে ভিডিও কলে কথা বলার প্রলোভন দেন।
ভিডিও কলে কথা বলার সময় গোপনে নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার অর্থ আদায় করেন। র্যাব জানায়, গত ছয় মাসে তিনি মোট ৩ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেন এবং টাকা না দিলে ভিডিও স্বামী ও আত্মীয়দের কাছে পাঠানোর হুমকি দেন।
পরে তিনি ইমোতে ভিডিও পাঠিয়ে দাম্পত্য অশান্তি সৃষ্টি করেন। মানসিক নির্যাতনে ভিকটিম আত্মহত্যার চেষ্টা করলে শেষ পর্যন্ত ৯ নভেম্বর নওগাঁ সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র্যাব-৫ নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ঘটনা সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, আসামিকে আদালতের মাধ্যমে আজ বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরএ