দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কেশবপুর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) যশোর ডিবির এসআই আবু হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. সবুজ শেখ (২৯) ও সালাউদ্দিন গাজী (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এসআই আবু হাসান জানান, গত ৫ নভেম্বর যশোরের কেশবপুর থানার সাহাপাড়া এলাকায় ব্র্যাক ব্যাংকের একটি প্রজেক্ট অফিস থেকে একটি Yamaha FZ-V2 মোটরসাইকেল চুরি হয়। মামলাটির তদন্তে নেমে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার ও দুই আসামিকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জে আই