দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে ট্রাকচাপায় শুভ মণ্ডল (৩১) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা–শরীয়তপুর মহাসড়কের সড়ক বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ মণ্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধ্যবানিয়ারি গ্রামের অজয় কুমার মণ্ডলের ছেলে। তিনি গত ছয় মাস ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এ মাইক্রোক্রেডিট ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর ল–১১–৮৪১৫ নাম্বারের একটি মোটরসাইকেল মনহর মোড় থেকে গাক-এর জেলা অফিসের দিকে যাচ্ছিল। এ সময় সড়ক বিভাগের সামনে একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে শুভ মণ্ডল ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে গাক-এর জেলা সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শুভ মণ্ডল প্রায় ছয় মাস ধরে আমাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি খুবই ভদ্র ও পরিশ্রমী একজন কর্মী ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে খবর পাই, একটি ট্রাকের চাপায় তার মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।
এ বিষয়ে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনরা উপস্থিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই