দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মামা-ভাগনেসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- হাগুড়াকুড়ি এলাকার মোশারফের ছেলে আকাশ (৫), একই গ্রামের হারুনের ছেলে নাঈম (৪) এবং একই উপজেলার শোলাকুড়ি দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে সোহান (৭)। সোহান ও আকাশ সম্পর্কে মামা-ভাগনে।
স্থানীয়রা জানায়, সোহান তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আজ বিকেলে বাড়ির পাশের একটি ডোবায় খেলাধুলা করছিল। এসময় শিশুরা ডোবায় পড়ে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী বলেন, শিশুরা বাড়ির পাশের ডোবায় খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করেছে।