দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের দুই নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকায় নাহার এগ্রো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক (৩৮) এবং ডুমরাই মধ্যপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম।
ওমর ফারুক কৃষক দলের ৭নং ওয়ার্ড কমিটির দপ্তর সম্পাদক এবং ফরিদুল ইসলাম একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা মোটরসাইকেলযোগে ভূঁইয়াগাঁতী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বগুড়া নেওয়ার পথে দুজনই মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।
এদিকে, বিএনপির দুই কর্মীর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও কৃষকদল গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
জে আই