দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শরীয়তপুর-৩ (ডামুড্যা–ভেদরগঞ্জ–গোসাইরহাট) আসনে টানা তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার সাবেক একান্ত সচিব ও দলের সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রোববার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎয়ের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দিনের প্রচার কার্যক্রম শুরু করেন।
এ সময় তার গাড়িবহর গোসাইরহাটে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেন।
পথসভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এ লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জে আই/ আরএ