দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাওর বেষ্টিত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভালবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক। দেড় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় তাদের। পারিবারিক সিদ্ধান্তে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ে হওয়ার সিদ্ধান্ত হয়েছে ওই যুগলের।
জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চীনা যুবক ওয়াং তাও ওয়াং ইচাং চাও এর ছেলে। চীনা হোয়ানান প্রদেশে তার বাড়ি। রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতিতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে তরুণীর পরিবার জানান।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা যুবককে আথিতিয়তা দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন।
পুলিশ ও পরিবারের দাবি, গত দেড় মাস আগে ওয়াল টক একটি অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাদের বিয়ের বিষয়ে ঐক্যমত হলে চীনা যুবক বাংলাদেশ ও চীনের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে আসেন যুবক। এর ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিপুল সংখক মানুষ চীনা যুবককে একজনর দেখার জন্য ভিড় করেন। ভালোবাসার এমন নজির স্থাপন করায় এ যুগলের স্বজনরা বেশ খুশি।
মেয়ের মা নুরেনা বেগম জানান, আমার মেয়ের ভালোবাসা পেতে সে চীন থেকে চলে আসছে। ওই যুবক কোনো ধর্মই বিশ্বাস করে না। মেয়েকে বিয়ে করতে প্রয়োজনে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবেন যুবক। এতে দুই পরিবারের সম্মতি আছে।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক কুন্ডা বিট অফিসার মো. জাহানই-ই-আলম বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হই সে চীনের নাগরিক। আমরা শুনেছি আদালতে গিয়ে তাদের বিয়ে হবে।
আরএ