দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে আলোচিত প্রেমিকা সানজিদা কবির আনিতাকে বাসায় ডেকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত প্রেমিক মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উজিরপুরের ইচলাদী টোল ঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হিমু ঝালকাঠি সদরের কাঠপট্রি এলাকার গোলাম মোর্শেদ জিলানীর ওরফে মিল্টন আকনের ছেলে। তার মা ফাতেমা বেগম চিনুর সাথে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কুল এলাকার রাফী মঞ্জিলে বসবাস করতেন।
মামলার বরাত দিয়ে র্যাব-৮ জানায়, সানজিদা কবির আনিতা (২১) এর সাথে মাইনুল ইসলামের (৩২) ২ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টায় সানজিদা তার বাসা থেকে বোনের বাসায় যাওয়ার জন্য বের হয়ে বাসায় ফেরত না আসলে পরিবার তার মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পায়। পরবর্তীতে আত্মীয় স্বজন নিয়ে অনেক খোঁজ করে জানতে পারে সানজিদা মাইনুলের বাড়িতে মৃত অবস্থায় আছে। তখন সানজিদার পরিবার কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করে। রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলায় মাইনুলের ভাড়া বাসায় গিয়ে খাটের উপর সানজিদার মরদেহ জখমী অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় সানজিদার বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। হিমুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
কেএম