দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় এক মাসের অভিযানে প্রায় দুই কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১ নভেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এ তথ্য জানায়।
বিজিবি জানায়, ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে আটক পণ্যের মধ্যে রয়েছে গবাদিপশু (গরু ও মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মসলা, চিনি, পোশাকের কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন।
এ ছাড়া গত ৩১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ নারায়নপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভেতরে মাষ্টারপাড়া এলাকা থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।
বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এরই ধারাবাহিকতায় গত এক মাসে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা সম্ভব হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনমনে আস্থা বৃদ্ধি করতে বিজিবি সীমান্ত ও আশপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে।’
এমএস/