দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের ২নং গেইট পূর্ব নাসিরাবাদের মসজিদ গলি থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার নুরুল আজিম রনির ঘনিষ্ঠ সহযোগী নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় জনতার সহযোগিতায় আসামির শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার মো. নুরুল আবসার জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আইনগত ব্যবস্থা নিতে তাকে পাঁচলাইশ থানায় নিয়ে আসা হয়েছে।
জানা যায়, শহীদ ওয়াসিম হত্যা মামলার ৪২নং আসামি সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী নেজাম উদ্দিন নগরীর প্রবর্তক মেডিকেলের মধ্যকাঞ্চন নগরের জাসার বাড়ির আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে মেডিকেল বর্জ্য, ওষুধ সিন্ডিকেটসহ নানা অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা এলাকার শফিউল আলমের দ্বিতীয় সন্তান।
/অ