দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলচালক আব্দুল মালেক মন্ডল (৪৬) নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মালেক পাশের ফুলবাড়ী উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে আব্দুল মালেক মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি থেকে বিরামপুর শহরে প্রবেশের মুখে পৌঁছান। পথে টাটকপুর এলাকায় পেছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে মালেককে বিরামপুর হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, রংপুরে নেওয়ার পথে আহত আব্দুল মালেক নিহত হন। পরিবার থানায় কোনো অভিযোগ না করে পারিবারিকভাবে দাফন সম্পন্ন করেছে।