দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় এই চক্রের কাছে থাকা চোরাই অটোরিকশা জব্দ করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) দুপুরে এসব তথ্য গণমাধ্যমকে জানান হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
গ্রেপ্তাররা হলেন—হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ মিজি বাড়ির রাকিব (২২), বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া নোসাগাজী বাড়ির নাসির গাজী (২৭) ও নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকার সাদ্দাম হোসেন (৩০)।
পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে রাকিব ও নাসিরকে বাকিলা এবং দ্বাদশ গ্রাম থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশা জব্দসহ অপরজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা মৎস্য আড়তের কাছ থেকে অনটেস্ট অটোরিকশা চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই দিনই অটোরিকশার মালিক মো. মজিব হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, গ্রেপ্তারদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।