• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ
  • হোসেনপুর

মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা সেই যুবককে টাকা দিলো ব্যাংক

দেশ টিভি ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৫, ১১:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশে যাওয়ার জন্য এক লাখ টাকা ঋণ না পাওয়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা সারোয়ার হোসেন রাব্বির বিদেশ যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাব্বি নিজেই। আগামী (৩০ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করবেন তিনি।

এর আগে, ‘বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। মুহূর্তেই সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান সারোয়ার হোসেন রাব্বি। পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে সৌদি আরবে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে ভিসা হাতে পেলেও এক লাখ টাকার জন্য যাওয়া সম্ভব হচ্ছিল না। এই জন্য বিভিন্নজনের কাছে গিয়েও আর্থিক সহায়তা না পেয়ে এনজিওর লোকজনকে বাড়িতে আনেন। প্রথমে টাকা দিতে রাজি হলেও বাড়ি ঘুরে যাওয়ার পর রাব্বিকে টাকা দিতে অস্বীকৃতি জানায় এনজিও।

স্থানীয় কিছু লোকজন সেখানে বাধা প্রদান করে এমন অভিযোগ এনে ক্ষোভে ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে এলাকাবাসীকে গালাগাল করেন রাব্বি। পরে সেই ভিডিও রাব্বি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়।

সারোয়ার হোসেন রাব্বি বলেন, এর আগেও দুবার বিদেশ যেতে চেয়েও টাকার জন্য শেষ মুহূর্তে যেতে পারিনি। এবারও এমনটাই হতে চলছিল। এক লাখ টাকার জন্য বিভিন্ন জনের কাছে গিয়েছি। কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি। এনজিওর লোকজন বাড়িতে এসেও টাকা দিবে বলে যায়, পরে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরই মধ্যে সৌদি আরব যাওয়ার তারিখ ঘোষণা হয়। ভিসা হাতে পেয়েও যখন টাকার অনিশ্চয়তায় বিদেশ যেতে পারবো না মনে হচ্ছিল, তখন মাথা কাজ করছিল না। রাগে মাইক ভাড়া করে গালাগাল করেছি। এবার যেতে না পারলে আমার সব শেষ হয়ে যেত। আমি ব্যাবসা করছিলাম বিদেশ যাব বলে সবকিছু গুছিয়ে ফেলি। আমি বিবাহিত আমার স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে সংসার।

রাব্বি আরও বলেন, আমার বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি। সেখানে সকল কাগজপত্র দাখিল করা হলে ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। ইতোমধ্যে আমার হাতে টিকিট এসে পৌঁছেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। দোয়া চাই।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের সহায়তায় সারোয়ার হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয়। ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম ২ মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে। যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়েন তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন।

আরও পড়ুন

নোয়াখালীতে ঘুমের মধ্যে মাদরাসা ছাত্রকে গলাকেটে করে হত্যা

কে

  • মাইক
  • গালাগাল
এ সম্পর্কিত আরও খবর
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ৯
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ৯
বিশেষ বৃত্তির দাবিতে জবিতে মাইকিং করে অভিনব প্রতিবাদ
বিশেষ বৃত্তির দাবিতে জবিতে মাইকিং করে অভিনব প্রতিবাদ
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।