দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এখন থেকে সন্ধ্যা ৬টার পর ক্যাম্পাস এলাকায় উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে— ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।
এর আগে গত ২১ নভেম্বর টানা উচ্চ শব্দে গান বাজানোর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন নাহার হলের ছাত্রীরা। এদিন রাত সাড়ে ১০টার দিকে দুই হলের ৫০-৬০ জন শিক্ষার্থী ঝাড়ু হাতে টিএসসির দিকে যান। সেখানে তারা সাউন্ড বক্সের শব্দ কমানো অনুষ্ঠান আয়োজকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস এলাকায় চলমান শব্দদূষণের কারণে হলে পড়াশোনার পরিবেশ কঠিন হয়ে পড়েছে।
এবি/আরএ