দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডু গ্রামের মুন্তাজ আলীর ছেলে ইমন হোসেন (১৫) ও একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলে চড়ে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি জাহাঙ্গীরপুর ধাপড়ি পোল এলাকায় বালি বোঝাই একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের স্বজনদের লিখিত মতামতের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হতে পারে। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করেছে।
আরএ