দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আইয়ুব আলী নিতপুর গোপালগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে সীমান্ত সংলগ্ন মাঠে কাজ করতে যান আইয়ুব আলী। এসময় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
মাহফুজুর রহমান জানান, আমরা খবর পেয়েছি বিএসএফ সদস্যরা আইয়ুব আলীকে আটক করে ভারতের হরিপুর থানায় হস্তান্তর করেছে। তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, এ ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।
/অ