দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির রামগড়ে বাবাকে হত্যাকারী ঘাতক ছেলে শুভ চন্দ্র নাথ (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়ভীতি দেখিয়ে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে রামগড়ে গর্জনতলীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গ্রেপ্তারের পর শুভকে আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানায় পুলিশ।
জানা যায়, গত ১৩ জুলাই রামগড়ের গর্জনতলীর নিজ বাড়িতে মাখন চন্দ্র নাথের (৫৪) সঙ্গে ছেলে শুভ চন্দ্র নাথের পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোদালের কাঠের হাতল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দিতে গত ১৪ জুলাই রামগড় থানায় নিহতের স্ত্রীতে দিয়ে অপমৃত্যু মামলা করান।
পরবর্তীতে ভিকটিমের ময়নাতদন্ত রিপোর্টে আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি নিহতের ভাই রাখাল চন্দ্র নাথকে জানানো হয়। এরপর তিনি থানায় হত্যা মামলা দায়ের করেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, অভিযোগের পর অভিযান চালিয় আমরা ঘাতক শুভ চন্দ্র নাথকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তোলা হলে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।’
আরএ