দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের কনক রায়, নুরুজ্জামান এবং আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের সজিব চন্দ্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে।
তল্লাশিতে তাদের কাছ থেকে ৬টি স্মার্টফোন ও ২৪টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়।
জব্দ করা ফোনগুলোতে 299bet, Binance, jeta33, BDT222 এবং Tk99-সহ ২০টির বেশি নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপ সচল অবস্থায় পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া এসব সিম ব্যবহার করে নগদ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের প্রমাণও মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়া ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল।
তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই