দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা এক মৃত তরুণীর মরদেহ ধর্ষণের অভিযোগে মর্গের ডোম আবু সাঈদকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (২০ অক্টোবর) রাতে আত্মহত্যার ঘটনায় নিহত ওই তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়। পরে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কর্তব্যরত চিকিৎসক ময়নাতদন্ত শুরু করার সময় মরদেহে ধর্ষণের আলামত লক্ষ্য করেন।
চিকিৎসক বিষয়টি নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে মর্গের দায়িত্বে থাকা ডোম আবু সাঈদকে সন্দেহের তালিকায় রাখে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ও শিরিনা আক্তারের ছেলে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এই জঘন্য অপরাধে দ্রুত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর অধীনে গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ডোমকে আটক করা হয়। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক অপরাধ— আমরা দ্রুততম সময়ে তদন্ত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব, যাতে এমন বর্বরতা কেউ আর কখনো করার সাহস না পায়।
/অ