দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকার একটি ড্রেন থেকে জীবিত এক নবজাতক পাওয়া গেছে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
সোমবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে পূর্ব শান্তিনগরের একটি ড্রেনে কচুরিপানার পাশে শিশুটিকে পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা তানভির হোসেন রাকিব জানান, এলাকায় চায়ের দোকানে বসে ছিলাম। এসময় একজন কান্নার শব্দ শুনতে পান। পাশের ড্রেনে গিয়ে দেখি শিশুটি পড়ে আছে। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বলেছে ঘণ্টাখানেক আগে জন্ম হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটি উদ্ধারের কয়েক ঘণ্টা আগে জন্ম হয়েছে।
আরএ