দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মো. আলী হোসেন (৩০) নামে এক যুবক মারা গেছেন। রবিবার রাতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলী হোসেন উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে।
জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠী বান্দাকাটা গ্রামে ডাকাত সন্দেহে কিছু লোক চিৎকার করলে স্থানীয়রা আলী হোসেনকে আটক করে বেধড়ক মারপিট করে। পরে আশেপাশের আরও লোকজন এসে তাকে গণপিটুনি দেয় এবং হাত-পা বেঁধে ফেলে।
স্থানীয়রা আহত আলীকে উদ্ধার করে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ১২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কাউখালী থানার ওসি জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই ঘটনার একটি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএস/