দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে এক নাতি তার বৃদ্ধ দাদাকে পিটিয়ে হত্যা করেছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাবান আলী (৭০) ওই গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। অভিযোগে নাতি মো. সোহেল রানা (২২), সাবান আলীর ছেলে মো. আবু সাইদের সন্তান, তাকে হত্যা করেছে।
স্থানীয়রা জানান, সোহেল রানা দীর্ঘদিন ধরে নেশার প্রতি আসক্ত ছিলেন এবং মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক। প্রতিদিন নেশার টাকার জন্য তিনি দাদার কাছে দাবি করতেন।
রোববার সকালে টাকা না পেয়ে সোহেল রানা লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাবান আলীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নাতি সোহেল রানাকে আটক করেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, 'ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের
মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
এমএস/