দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভারত থেকে চোরাচালান করে আনা সাড়ে ১২ কোটি টাকার মোবাইল ফোনের ডিসপ্লে ও শীতের কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ অক্টোবর) উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি দল রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ভ্যানের ভেতর লুকানো অবস্থায় ১৫ হাজার ১৯২টি স্মার্টফোনের ডিসপ্লে, ১০৭টি উন্নতমানের কম্বল ও একটি মিনি পিকআপ জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় আছেন। এসব জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্র জানায়, গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি-২৫ ব্যাটালিয়ন।
এমএস/