দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সাইদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু সাইদ ওই গ্রামের শামীম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরের ভেতর খেলছিল আবু সাইদ। তার মা তখন রান্নায় ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবাইর অগোচরে শিশুটি বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে না দেখে মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/