দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে দেড় মণ (৭৫ কেজি) গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতেই উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া ঘুঘুরহাট-নাগেশ্বরী সড়ক থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।
ওসি শওকত আলী সরকার জানান, আটক দুই কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এমএস/