দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাদারীপুরের শিবচরে উপজেলা বিএনপির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৭১ চত্ত্বর, কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা অসহায়, সুবিধাবঞ্চিত ও পথচারী মানুষের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেন।
খাবার বিতরণ কর্মসূচির পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসনের শারীরিক সুস্থতা কামনায় সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করছে।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/অ