দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সোনাহাট-কচাকাটা সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছরের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখালি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬) এবং কলাতলীর ইমান আলী ওরফে ইসমাইল আজাদ (৪৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, সকালে তারা সোনাহাট-কচাকাটাগামী রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহলদল তাদের আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি ও কুতুপালং ক্যাম্প থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তারা হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকায় বসবাস করছিলেন। তাদের পরিবারের অন্যান্য সদস্যরা এখনো কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে রয়েছেন বলে জানা গেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি ১১ জন রোহিঙ্গাকে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/অ