দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এ সময় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা মূলত একটি দলের এজেন্ডা। সরকার তারই পথে হাটছে। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে।
সরকারকে আহ্বান জানিয়ে তারা বলেন, গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে জাতিকে সংকট থেকে রক্ষা করুন। এতে শুধু জামায়াত নয় গোটা জাতির মঙ্গল হবে।
তারা আরও বলেন, ৫ দফা বাস্তবায়নই গণমানুষের মুক্তির পথ খুলে দেবে। সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে তাহলে আন্দোলন আরও তীব্র হবে।
এ সময় জামায়াতে ইসলামের শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ আব্দুর রব হাসি বলেন, তৃতীয় দফায় শরীয়তপুরে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
তিনি আরও বলেন, সরকার যদি আমাদের দাবিগুলো না মেনে চলে তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামের নায়েবে আমির কেএম মকবুল হোসাইন, ইসলামী ছাত্রশিবিরে শরীয়তপুর জেলার সাবেক সভাপতি শহিদুল ইসলামসহ প্রমুখ।
আরএ