দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম মো. ইসমাইল হোসেন (৬০) নামে সাজা পরোয়ানার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তাকে পূর্ব ফিরোজশাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, গ্রেপ্তার ইসমাইলের বিরুদ্ধে এক মামলায় ছয় মাসের কারাদণ্ড এবং ২৪ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন চাঁদপুরের আদালত। ওই মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।