দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ থেকে প্রেমিকের সঙ্গে বগুড়ায় ঘুরতে আসা এক স্কুল শিক্ষার্থীকে বাসের ভেতরেই ধর্ষণের অভিযোগ উঠেছে আর-কে ট্রাভেলসের চালকের বিরুদ্ধে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এরপরই টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ওই চালককে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামে একটি বাসে বগুড়ার উদ্দেশে রওনা হয়। বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিব এবং অন্য পরিবহন শ্রমিকরা ওই ছাত্রীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই ছাত্রীকে ধর্ষণ করে।
এরপর বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে উদ্ধার করেন। তবে এর পরপরই আর কে পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা অন্য শ্রমিকরা অভিযুক্ত চালক সাকিবকে চড়-থাপ্পড় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এরপর ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে তড়িঘড়ি করে আরেকটি বাসে করে সিরাজগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।
এই অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ অভিযুক্ত চালকসহ জড়িতদের আটক এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। এরপর টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত সাকিবকে আটক করা হয়।
এছাড়াও ঘটনার পর থেকে ভুক্তভোগীকে উদ্ধারের আগ পর্যন্ত সেই স্কুলছাত্রী চালকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ দিলেও রাতে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার রহমান জানান, প্রাথমিক তদন্তে তারা শ্লীলতাহানির ঘটনা পেয়েছে। তবে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই আটক করা হয়েছে সাকিব নামের অভিযুক্ত বাস চালককে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে শাহজাহানপুর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদে রাখা হয়েছে। এজাহার প্রাপ্তি সাপেক্ষে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।
আরএ