দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আফজাল খান নামে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌ-বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী (২৪) সোমবার দুপুরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে আফজাল খান এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। এ সময় তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ধারালো ছুরি ধরে জিম্মি করে। পরে ভুক্তভোগীর স্বামী শহিদুল ইসলাম (২৬) ঘরে প্রবেশ করলে তাকেও ছুরির মুখে জিম্মি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, স্বামী ও ঘুমন্ত শিশু সন্তানের প্রাণনাশের ভয় দেখিয়ে প্রথমে আফজালের সহযোগী এবং পরে আফজাল নিজে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তারা আরও ভয়ভীতি প্রদর্শন করে এবং বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দেয়।
ঘটনার সময় অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীর ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আফজাল খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই