দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।
ভুক্তভোগী ওই নারী গত ৭ সেপ্টেম্বর লোহাগড়া থানায় মামলাটি করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।
মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, তার স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন। এই সুযোগে তরিকুল ইসলাম বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অশালীন আচরণ করতেন। বিষয়টি স্বামীকে জানানোয় তরিকুল তার ওপর ক্ষুব্ধ হন। একপর্যায়ে ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ৩১ আগস্ট রাত আড়াইটার দিকে বাড়িতে হাঁস-মুরগির ডাক শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হন। পরে ঘরে ফেরার সময় পেছন থেকে তরিকুল তাকে জাপটে ধরেন। এ সময় আরও দুই থেকে তিনজনের সহায়তায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ধস্তাধস্তি ও চিৎকারের শব্দ পেয়ে ওই নারীর মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, ‘তরিকুল কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। অভিযোগের বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে জানতে তরিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ওসি আব্দুর রহমান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
যে আই