দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. কায়েস।
এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মহিব্বুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মণ্ডলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে মহড়া প্রদর্শন করে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।
এমএস/